সারাদেশ

ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার (২৬ মে) সকাল থেকে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ২৬ কিলোমিটার।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। থেমে থেমে বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস। এতে নদী উত্তাল হয়ে উঠেছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলার। নদী উত্তাল হয়ে ওঠায় ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

ঝড়ের কবলে পড়ে গত রাতে আবু তাহের নামে এক বৃদ্ধ মারা গেছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া ঘনীভূত হচ্ছে। সকাল থেকেই জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ লাখের বেশি মানুষকে সরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা