সারাদেশ

পাবনায় নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,পাবনা: পাবনার সাঁথিয়ায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বেলা তিনটার দিকে সাঁথিয়া পৌর এলাকার বোয়াইলমারী মহল্লায় ইছামতি নদীতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু দুটি হলো পৌরসভার বোয়ালমারী মহল্লার আশিকুর রহমানের মেয়ে মাইশা আক্তার (৭) ও সুজানগর উপজেলার চরবোয়ালিয়া গ্রামের রেজাউল করিমের মেয়ে তৈয়বা খানম (৪)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো বোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ির উঠানে খেলাধুলা করছিলো তারা। খেলা শেষে দুপুরের পর মাইশা তার ফুফাতো বোন তৈয়বাকে নিয়ে বাড়ির পাশের ইছামতি নদীতে গোসল করতে নামে। প্রত্যক্ষদর্শীরা নিষেধ করেও বাচ্চা দুটিকে নদী থেকে তুলতে পারছিলেন না। পরে বাড়িতে গিয়ে পরিবারকে খবর দেয় ।

পরিবারের লোকজন এসে গোসলের ঘাটে দেখতে না পেয়ে সন্দেহ হলে সেখানেই নেমে খোঁজাখুঁজি করতে থাকে। এরপর তাদের সাথে যোগ দেয় স্থানীয়রা। অনেকক্ষণ পানিতে তল্লাশি করে শিশু দুটিকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি দুঃখজনক। অভিভাবকদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখা উচিত বলে মনে করেন তিনি।

সান নিউজ/ আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা