সারাদেশ

চট্টগ্রামে হাতির দাঁতসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক চরপাথরঘাটা এলাকা থেকে হাতির দাঁতসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর)।

মঙ্গলবার (২৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা।

উদ্ধার দাঁত দুইটির প্রতিটির দৈর্ঘ্য লম্বায় ২৪ ইঞ্চি তথা দুই ফুট। প্রতিটি দাঁতের ওজন এক কেজি ৮০০ গ্রাম, এ ছাড়া প্রতিটি দাঁতের উপরের অংশ ১৩ ইঞ্চি সাদা এবং নিচের অংশের ১১ ইঞ্চি হলদে রংয়ের।

গ্রেফতারকৃতরা হলেন- কর্ণফুলী থানার বড় উঠান মৌলানা মহিবুল্লা খান বাড়ির জমির আহম্মদের ছেলে মো.জানে আলম(৩৮) ও বাশঁখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ড নাকমুড়া হাজী আবদুল খালেক বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে মো.আমিন উল্ল্যাহ(৫৮)।

থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৪ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার মইজ্জারটেক চরপাথরঘাটার পূর্বপাশে পাকা রাস্তার উপর কয়েকজন লোক বন্যপ্রাণীর অংশ বিশেষ বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই স্থানে পুলিশ উপস্থিত হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে তল্লাশি করে বাজার করার দুটি ব্যাগ থেকে হাতির দাঁতগুলো উদ্ধার করা হয়। এই সময় তারা বন্যপ্রাণী হাতির দাঁত হেফাজতে রাখার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টার দিকে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা