সারাদেশ

টাঙ্গাইলে বাসের ধাক্কায় নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামকস্থানে বাসের ধাক্কায় লড়ির চালক ও তার হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের লড়ি চালক আব্দুল মোমিন (২৮) ও হেলপার বাঁধন মিয়া (২৪)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামক স্থানে টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬০৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়ির পেছনে ধাক্কা দেয়। এতে লড়িটি মহাসড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এসময় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান লড়ির চালক ও হেলপার।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিসের নেতৃত্বে উদ্ধারকারী টিম নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা