সারাদেশ

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল উৎপাদন  

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে পঞ্চসার ইউনিয়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবৈধ কারেন্ট জাল উৎপাদন। জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, পুলিশ ও নৌ-পুলিশ প্রতিনিয়ত অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে৷ প্রচুর পরিমাণে অবৈধ কারেন্ট জাল আটকও করছেন। তারপরও বন্ধ হচ্ছে না কারেন্ট জাল উৎপাদন।

সরেজমিনে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি, মুক্তারপুর, ভট্টাচার্যের বাগ, নয়াগাঁও, পশ্চিম পাড়া, কাশিপুর, গোসাইবাগ, বিনোদপুর ও আঁধারিয়াতলাসহ কারেন্ট জাল তৈরি অধ্যুষিত এলাকায় অবাধে চলছে অবৈধ কারেন্ট জাল তৈরি।

এদিকে গোপন সূত্রে জানা যায়, কারেন্ট জাল ব্যবসায়ী কৌশল পরির্বতন করে নিজেদের বাড়িতে মেশিন স্থাপন করে কারেন্ট জাল উৎপাদন করে যাচ্ছে। এভাবে অনেকে নির্বিঘ্নে কারেন্ট জাল উৎপাদন করেই যাচ্ছেন। কারেন্ট জাল তৈরিতে সরকারিভাবে কোন অনুমতি না থাকায় গোপনে জাল তৈরি করে যাচ্ছে ব্যবসায়ীরা।

অন্যদিকে জেলার সচেতন মহল বলছেন, অবৈধ কারেন্ট জাল উৎপাদনরত ফ্যাক্টরিতে কিভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ সরবরাহ না করলে কারেন্ট জাল উৎপাদন করতে পারতো না ফ্যাক্টরির মালিকরা। কারেন্ট জাল উৎপাদন ও বিক্রি সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এ কাজে যারা জড়িত তারা আইনের প্রতি বৃদ্ধাআঙ্গুলি প্রদর্শন করছেন। এ এলাকায় নতুন নতুন কারখানা স্থাপন করে দেদারছে অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও বিক্রি করছেন।

অপরদিকে এ অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী মালিকদের পিছনে যারা মদদ যোগাচ্ছে তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের নিকট সচেতন মহল জোরদাবি জানান।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আব্দুল আলিম জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি ৷ অবৈধ কারেন্ট জাল উৎপাদন একার পক্ষে বন্ধ করা সম্ভব না। জাল উৎপাদন বন্ধ করতে হলে সংশ্লিষ্ট, যেমন- বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা দরকার। প্রশাসনের সকলকে একসাথে কাজ করতে হবে৷

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা