সারাদেশ

ভোলায় নি‌ষেধাজ্ঞা অমান্য, দুই ফি‌শিং বোট জব্দ

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলায় নি‌ষেধাজ্ঞা অমান্য ক‌রে বঙ্গোপসাগ‌রে মাছ শিকার ক‌রে ফেরার সময় মাছ ভ‌র্তি দুই‌টি ফি‌শিং বোট জব্দ ক‌রে‌ছে মৎস্য বিভাগ।

শ‌নিবার (২২ মে ) দুপু‌রে ‌ভোলা সদর উপ‌জেলার ধ‌নিয়া ইউ‌নিয়‌নের তুলাতু‌লি মেঘনা নদী থে‌কে এফ বি আসমা ও এফ বি সিপ্লো-৫ নামের বোট দুই‌টি জব্দ ক‌রে সদর ও দৌলতখান উপ‌জেলার মৎস্য বিভাগ। জানা যায়, জব্দকৃত বোট দুটির একটি বরিশালের মেহেন্দিগঞ্জ ও আরেকটি চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফিরছিলো।

ভোলার সদর উপ‌জেলার মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হো‌সেন ও দৌলতখান উপ‌জেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহাফুজ হাসনাইন জানান, নি‌ষেধাজ্ঞা অমান্য ক‌রে গভীর ব‌ঙ্গোপর সাগ‌রে মাছ শিকার ক‌রে ফেরার সময় অ‌ভিযান চা‌লি‌য়ে সদ‌রের ধ‌নিয়া তুলাতু‌লি মেঘনা নদী থে‌কে বোট দুই‌টি জব্দ করা হয়।

তিনি আ‌রও জানান, আ‌নুমা‌নিক ১০০ মন ই‌লিশসহ সামু‌দ্রিক মাছ জব্দ করা হয়। মৎস্য বিভাগ জানান জব্দকৃত মাছ ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর নেতৃত্বে মেরিন আইনে নিলাম দেওয়া হ‌বে এবং নিলামের সমপরিমাণ টাকা জরিমানা করা হবে ব‌লে জানান তারা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা