সারাদেশ

গাংনীতে ডিজিটাল আইনে সাংবাদিক গ্রেফতার 

জেলা প্রতিনিধি, মেহেরপুর: সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধ প্রতিবেদন প্রকাশ করায় মেহেরপুরের গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক আল আমিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ মে) ভোরে গাংনী পৌরসভার বাঁশবাড়ীয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আল আমিন হোসেন বাঁশবাড়ীয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন দীর্ঘদিন ধরে একটি ভাড়াবাড়ি দখল করে রেখেছেন- এমন অভিযোগে গত বছরের ১১ মে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে সাবেক এমপির পরিবারের পক্ষ থেকে ওই সংবাদের প্রতিবেদক আল আমিন, ওই পত্রিকার প্রকাশক এমএএস ইমন এবং সম্পাদক ইয়াদুল মোমিনের নামে ওই বছরের ১২ মে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আল আমিন নিম্ন আদালত থেকে জামিনে ছিলেন।

সাম্প্রতিক সময়ে আদালতে পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করলে মামলাটির আদালত পরিবর্তন হয়। ওই আদালতে জামিন না নেয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা