সারাদেশ

সোনারগাঁয় ডাইং কারখানায় গ্যাসের আগুনে দগ্ধ ৫ 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ডাইং কারাখানায় গ্যাসের রাইজারের আগুনে দুই নিরাপত্তাকর্মী ও তিন শ্রমিকসহ ৫ জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২২ মে) ভোরে উপজেলার কাঁচপুরে নয়াবাড়ি এলাকায় নিকি ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় এ ঘটনাটি ঘটে। দগ্ধ দুই নিরাপত্তাকর্মী হলেন হেভেন চাকমা (২২) ও নাজির উদ্দিন (২৫)। অপর দগ্ধ তিন শ্রমিক হলেন আলম (২৫), মেহেদী হাসান (২৪) ও বশির আহমেদ (২৫)। তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মেহেদি হাসানের ৬০ শতাংশ, বশিরের ৪৮ শতাংশ, নাজিরের ২২ শতাংশ, আলমের ১৭ শতাংশ ও হেভেন চাকমার ১৫ শতাংশ পুড়ে গেছে।

কারখানার ম্যানেজার মাহবুবুর রহমান জানান, ঈদের ছুটিতে কারখানার উৎপাদন বন্ধ থাকে। এতে ভোরে কারখানায় আরএমএস রুমের গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে । এতে কারখানার নৈশ প্রহরী ও শ্রমিকসহ আগুন নিভাতে গেলে ৫ জন দগ্ধ হয়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ পরিচালক (২) মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, স্পার্ক থেকে গ্যাসের রাইজারে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়েই ৫ শ্রমিক দগ্ধ হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা