সারাদেশ

সাংবাদিক রোজিনাকে হেনস্থাকারীদের বিচার দাবি সিইউজের

চট্টগ্রাম ব্যুরো: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি করা হয়।

সিইউজের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি শহিদুল আলম, সিইউজের সিনিয়র সহ সভাপতি অনিন্দ্য টিটো, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবুসহ চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ।

সমাবেশ পরিচালনা করেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

বক্তারা সচিবালয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রোজিনা ইসলামকে হেনস্থা মানে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করা। রোজিনা ইসলামের হাতে হাতকড়া মানে সংবাদ মাধ্যমকে শিকল পরানো। রোজিনা ইসলামকে যারা হেনস্থা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমবান্ধব। তারা সুখে-দুঃখে গণমাধ্যমকর্মীদের পাশে থাকেন। কিন্তু অতি উৎসাহী অসাধু কিছু সরকারি কর্মকর্তা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সাংবাদিকদের পেছনে লেগেছে।

বক্তারা বলেন, প্রশাসনের অভ্যন্তরে থাকা অসাধু কর্মকর্তাদের লুটপাটের তথ্য যখন আমরা সংগ্রহ করতে যাই, তখন নানাভাবে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে হেনস্তা হয়েছেন, তা সারাদেশ দেখেছে। রোজিনা ইসলামের বিরুদ্ধে অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম থেকে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, করোনাকালে রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের অনিয়ম-দুর্নীতি নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন। ১৭ মে সোমবার তিনি সচিবালয়ে তথ্য সংগ্রহে গেলে তাকে প্রায় ছয়ঘণ্টা আটকে রেখে হেনস্থা করা হয়, পরে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ মঙ্গলবার রোজিনা ইসলামকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। রোজিনার জামিন আবেদন বিষয়ে আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়েছে।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা