সারাদেশ

রোজিনার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও রোজিনাকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার (১৮ মে) সকাল ১১ টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি প্রেসক্লাব।

এ সময় বক্তারা বলেন দেশে এ করোনা মহামারীর সময়ে রোজিনা ইসলাম একের পর এক স্বাস্থ্য বিভাগের দুর্নীতির রিপোর্ট করে গেছেন। এতে করে রাষ্ট্রের উপকার হয়েছে। কিন্তু এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সরকার। বিপরীতে ষড়যন্ত্র করে রোজিনাকে মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে তাকে ৫ ঘণ্টার অধিক সময় স্বাস্থ্য সচিবের কক্ষে আটকের রেখে নির্যাতন করা হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়াই দেশ আজ দুর্নীতিবাজদের দখলে চলে যাচ্ছে। এতে করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চরমভাবে ব্যহত হচ্ছে। দেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, মো. সোলায়মান, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা