সারাদেশ

ভোলায় লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,ভোলা : গরিব মারার লগডাউন মানিনা মানবোনা, অবিলম্বে লঞ্চ চালু করতে হবে, করে দিন’’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলার নৌযান শ্রমিকরা।

মঙ্গলবার (১৮ মে) সকালে লঞ্চ চালুর দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এর আয়োজনে ভোলা খেয়াঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ শেষে যাত্রীবাহী লঞ্চ চালু দাবিতে প্রধানমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর কাছে জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর মাধ্যমে স্মারকলিপি দিয়েছে নৌযান শ্রমিকরা।

বিক্ষোপ সমাবেশে বক্তরা বলেন, শ্রমিকদের জীবন-জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ঢিলেঢালা লকডাউনে সবচেয়ে বেশি দুরবস্থার শিকার যাত্রীবাহী লঞ্চ শ্রমিকরা।

এসময় নৌ-যান শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন অন্তর্ভুক্ত ভোলা-ঢাকা রুটের লঞ্চ এম.ভি কর্নফুলী-১৩ এর ১ম শ্রেণির মাস্টার আব্দুর রউফ হাওলাদার, এম.ভি কর্নফুলী-১০ এর ১ম শ্রেণির মাস্টার মোঃ শহিদুল শেখ, এম.ভি ক্রিস্টান ক্রুজ এর ২য় শ্রেনির মাস্টার দ্বীন ইসলাম, মাস্টার আবুল
কালাম, সহ দুই শতাধিক নৌ-যান শ্রমিক আংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ভোলা জেলার সাথে ২৩টি ঘাট থেকে ছোট বড় প্রায় ৪৬ টি লঞ্চ প্রতিদিন ঢাকা- ভোলা রুটে চলাচল করে থাকে। এতে ঘাটে কর্মসংস্থান হয় প্রায় ৫০ হাজার শ্রমিকের।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা