সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাক চাপায় গৃহবধু নিহত  

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মূলিবাড়ি চেকপোস্ট এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেলের এক নারী যাত্রী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল যাত্রী রাজশাহীর চারঘাট থানার চীরকুন্ডীর গ্রামের আশিকুর রহমানের স্ত্রী মনিকা আক্তার মৌ (২০)।

মঙ্গলবার (১৮ মে) মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এস আই মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল যোগে স্বামীর সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগলে আশিকের স্ত্রী মৌ রাস্তার উপর পরে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় মোটরসাইকেল দুটি আটক করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করতে না পারায় আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা