সারাদেশ

জুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় দুই কোটি টাকা 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে রোববার ( ১৬ মে) রাত ৮ টার পরে উপজেলার চৌমুহনীর বাজারে আগুনের ঘটনা ঘটে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছে ক্ষতিগ্রস্তরা।

জানা যায়, মৌলভীবাজারের জুড়ীতে রোববার ( ১৬ মে) রাত ৮ টার পরে উপজেলার চৌমুহনীতে করিম মিষ্টির বক্স তৈরির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে তা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী গ্যাস সিলিন্ডারের গোদাম এবং পেট্রোলিয়াম জাতীয় দোকানে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। টানা আড়াই ঘণ্টা ৬ টি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, সিগারেটের অংশ থেকে আগুন করিম মিষ্টির বক্স তৈরির দোকানে লাগে পরে তা মুহূর্তের মধ্যে পাশ্ববর্তী আর এন পেট্রোলিয়াম দোকান ও শরীফ গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। প্রথমে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘন্টাখানেক কাজ করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে বড়লেখা ফায়ার সার্ভিসের আরেকটি টিম আসে। এরপর রাজনগরের ফায়ার সার্ভিসের টিম এসে তাদের সহযোগিতা করে।

আগুনে শরীফ গ্যাস সিলিন্ডারের দোকান, আর এন পেট্রোলের দোকান ও করিম মিষ্টির বক্স তৈরির দোকান সম্পূর্ণ পুড়ে যায়, পাশ্ববর্তী ৫ তলা নুর জলিল বিল্ডিং এর বেশির ভাগ অংশ ও পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে মসজিদের মাইক থেকে বিল্ডিং এর সবাইকে বের হওয়ার আহ্বান জানানো হয়। এতে করে কোন মানুষের ক্ষতি হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা