সারাদেশ

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট. লিয়াকত শিকদার। ঐতিহাসিক ১৭ মে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা তালতলা বাজারে সোমবার (১৭ মে) পাঁচ শতাধিক দুস্থ মানুষের মধ্যে তিনি এসব বস্ত্র বিতরণ করেন।

বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া ও বাংলাদেশ আওয়ামীলীগের বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।

প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত শিকদার বলেন, জননেত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী আওয়ামীলীগের দুঃসময়ে যখন হাজার হাজার পরিবার স্বৈরশাসক জিয়াউর রহমানের নির্যাতনের শিকার হয়েছিল, তখন দলের দায়িত্ব নিয়ে এখনো অব্দি দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করছেন। যার ফলে বাংলাদেশ তার অগ্রগতির যাত্রা অব্যাহত রেখেছে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে করোনাকালীন সময়ে কর্মহীন ও দুস্থদের মধ্যে কিছু ঈদ উপহার তুলে দিতে পেরে আনন্দিত। সমাজের বিত্তবানদের নিকট আহ্বান থাকবে তারা যেন এই করোনাকালীন সময়ে অসহায়দের পাশে এসে দাঁড়ায়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি কামরুল সিকদার, পৌরসভার প্যানেল মেয়র মো. মমিন খান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজিবুর রহমান বিপ্লব, যুবলীগ নেতা পরশ সিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মেহেদি হাসান, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সহ-সভাপতি মো. জামাল উদ্দিন আহমেদ, ছাত্রলীগনেতা মোল্লি আশিক, সাইদুল ইসলাম সোহরাব, আমিনুর ফাহিম প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা