সারাদেশ

হামলার মামলায় ভাইস চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিনিধি,নওগাঁও: নওগাঁর আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবের (৪২) ওপর অতর্কিত হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এরই মধ্যে মামলার এক নম্বর আসামি আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ মে) সকালে আহতের স্ত্রী সাবরিনা সুলতানা বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে রোববার (১৬ মে) দুপুরে উপজেলা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় সরদার সোয়েবের অফিসে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে মির্জা রাব্বীর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। এতে সোয়েবের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হামলার পর জড়িত থাকার অভিযোগে মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছিল। অবশেষে তাকে আটক দেখিয়ে মামলা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সরদার সোয়েবের সঙ্গে তাদের ব্যবসা নিয়ে আর্থিক লেনদেন ছিল। এর সূত্র ধরেই তার ওপর হামলা হয়েছে। আহতের স্ত্রী বাদী হয়ে মমতাজ বেগমের নির্দেশে হামলা হয়েছে মর্মে তাকেসহ ১২ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় মমতাজ বেগমকে আটক করা হয়েছে। মামলার পর সোমবার তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা