নিহত মোটরসাইকেল আরোহীরা
সারাদেশ

রাঙ্গুনিয়ায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : রাঙ্গুনিয়ার মরিয়মনগর ডিসি সড়কের লালানগর বেড়িবাঁধ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

ঈদের দিন শুক্রবার (১৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন ফুলবাগিচা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম (১৭) ও রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার অতিথি রঞ্জন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৫০)।

জানা গেছে, ধামাইরহাটগামী একটি মোটরসাইকেল সিএনজিচালিত একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে (চট্টমেট্রো ল-১৪-৩১১০ এবং চট্টমেট্রো ল-১১-৩৪৩৯) মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা