সারাদেশ

নড়াইলে নছিমন উল্টে নিহত ১, আহত ৩

নিজস্ব প্রতিনিধি,নড়াইল: নড়াইলের কালিয়ায় নছিমন উল্টে ওবায়দুল ভূইয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওবায়দুল উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর ভূইয়ার ছেলে।

শুক্রবার (১৪ মে) বেলা ১১টার দিকে কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানান, নিহত ওবায়দুলসহ ওই গ্রামের ৫-৬ জন বন্ধু মিলে একটি নছিমন গাড়ী ভাড়া করে সাউন্ডবক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে শুক্রবার সকালে রাস্তায় বের হোন। বেলা ১১টার দিকে তারা কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড় নামক স্থানে পৌঁছালে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওবায়দুল নিহত হয় এবং একই গ্রামের মুরসালিন শেখের ছেলে রামিম শেখ (১৭), মুক্তার শেখের ছেলে নয়ন শেখ (২৩) ও রিকায়েত শেখের ছেলে মাইম শেখ (২৫) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কালিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেখ কনি মিয়া দুর্ঘটনায় নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি জিডি দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা