সারাদেশ

কাপড় ইস্ত্রি করতে গিয়ে মৃত্যু গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কাপড় ইস্ত্রি করতে গিয়ে বৈদ্যুতিক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম মোকলেছা বেগম (৩০)। শুক্রবার (১৪ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। মোকলেছা উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের মো. মোমেন সরকারের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার।

নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, সকাল ৯টার দিকে বাড়ির পুরুষরা সবাই ঈদের নামাজের জন্য চলে গেছিলেন। এ সময় কাপড় ইস্ত্রি করতে যান মোসলেমা। আয়রনটি পুরনো ছিল। হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় চিৎকার শুনে মেয়ে এবং বাড়ির অন্য নারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

খবর পেয়ে বাড়ির পুরুষ সদস্যরা ঈদগা থেকে ছুটে এসে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান তাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোকলেছাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা