সারাদেশ

ঈদের নামাজ পড়েই বাড়ি বাড়ি  খাবার নিয়ে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: পবিত্র ঈদুল ফিতরের দিন নামাজ পড়েই প্রধানমন্ত্রীর দেয়া হতদরিদ্রদের জন্য আশ্রয়ন প্রকল্পের বাড়িতে খাবার ও নতুন পোষাক নিয়ে হাজির হয়েছেন জেলা প্রশাসক।

শুক্রবার (১৪ মে) নেত্রকোনার আটপাড়া উপজেলার ভরতোষী গ্রামের বসবাসরত ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে সকাল সাড়ে ১০টায় খাবার ও নতুন পোষাক উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা বেগমসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর দেয়া উপহার জায়গাসহ বাড়িতে যারা রয়েছেন তারা সবাই হতদরিদ্র। ঈদে পরিবার নিয়ে তাদের আনন্দ করার জন্য খাবার ও নতুন পোষাক দেয়া হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা