সারাদেশ

আটপাড়া স্ট্যুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ তানভীর হোসাইন : আটপাড়া ডিগ্রি কলেজে ‘আটপাড়া স্ট্যুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’এর ইফতার মাহফিল ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘মানুষ তার স্বপ্নের সমান বড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'I have a dream-আমার একটি স্বপ্ন আছে' শিরোনামে সদস্যগণ নিজেদের অভিমত ব্যক্ত করেন।চলে আসে নিত্য নতুন তারুণ্য ভাবনা।

প্রোগ্রাম উপস্থাপনায় ছিলেন এসোসিয়েশনটির সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর হোসাইন। অতিথি হিসেবে ছিলেন আটপাড়া ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক সাজেদুর রহমান সেলিম।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জোবায়ের আহামেদ সাজিদ। তিনি বলেন "সমৃদ্ধিশালী আটপাড়া উপজেলা গড়ার উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়তা এবং দারিদ্র ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে সার্বিক সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।"

এসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফারহানা তালুকদার মার্জিয়া।

তাছাড়াও এসোসিয়েশনের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে কথা বলেন মানবাধিকার সম্পাদক শরীফ উজ্জামান শুভ, কার্যনির্বাহী পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবিকুন্নাহার এপি, নাজমুল হাসান, মোহাম্মদ ভিশন, মশিউর রহমান খান, সাব্বির আলম, মোহাম্মদ মুজাহিদ, খাইরুল ইসলামসহ আরও অনেকেই।প্রায় শতভাগ উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ বক্তব্যর মাধ্যমে আলোচনাটি আরও প্রাণবন্ত হয়ে উঠে।

সন্ধ্যায় দোয়া এবং ইফতারের মাধ্যমে সফলভাবে প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা