সারাদেশ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বিএসআরএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে তাদের নিহত দুই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার বাবুল ইসলাম জানান, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিলো। মাইক্রোবাসটি বিএসআরএম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নারী মারা যান।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা