সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত নারীর স্বামী নূরুল আলম সবুজের (৫০) বিরুদ্ধে স্ত্রীকে হত্যার এই অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ মে) সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।

নিহতের নাম বিবি ফাতেমা (৪৫)। তারা উপজেলার নিমাইকাশারী এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়েছেন সবুজ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন খন্দকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই রিপন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা