সারাদেশ

বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি!

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী জেলার মেঘনা নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শেখ হাসিনা সেতু। প্রতি বছর ঈদ কিংবা বিভিন্ন উৎসবে লাখো মানুষের উপস্থিতি জানান দেয় এ জেলায় বিনোদন কেন্দ্রের কতটা অভাব।

শুক্রবার (১৪মে) ঘরবন্দি মানুষ চলমান লকডাউন উপেক্ষা করে প্রিয় মানুষদের নিয়ে একটু বিনোদনের আশায় এখানে এসেছেন।

নরসিংদীর বিভিন্ন পয়েন্ট থেকে এখানে আসতে অন্তত: আধা মাইল হেটে আসতে হচ্ছে সবাইকে। বিভিন্ন রাস্তার মোড়ে আইনসৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিক্সা, অটো রিক্সা এবং প্রাইভেটকার থামিয়ে নামিয়ে দিচ্ছেন জনসাধারনকে। দল বেধে মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে।

যানবাহন থেকে নেমে ব্রিজে পৌঁছাতে অনেকটা সময় লাগলেও ব্রিজে দাঁড়াবার ঠাঁই পর্যন্ত নেই। মানুষের ভিড় আর গ্রীষ্মের বিকেলের তাপ স্থানটিকে অনেকটা বিরক্তিকত পরিস্থিতি তৈরি করেছে। যে সকল মানুষ এখানে এসেছে তাদের অনেকের মুখেই মাস্ক দেখা যায় নি। মানছেন না কেউ সামাজিক দূরত্ব।

প্রশাসন থেকে কেবল যানবাহন চলাচলে বাধা দেয়া হলেও সামাজিক দুরত্ব কিংবা মাস্ক পরিধানের বিষয়ে নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ। দায়িত্বরত পুলিশ বলছে তারা মানুষকে মাস্ক পড়ার কথা বললেও কেউ শুনছেন না তাদের কথা। বলামাত্র মাস্ক পড়লেও কিছুদুর গিয়ে মাস্ক খুলে ফেলছে অনেকেই। সারেজমিনে এর সত্যতাও পাওয়া গিয়েছে। মাস্ক নেই কেন জিজ্ঞেস করলে অনেকেই দিচ্ছেন বিভিন্ন অজুহাত।

একদিকে করোনায় লকডাউন অন্যদিকে ঈদের আনন্দ উদযাপনের তাড়না। এ দুয়ে মিলে যেন এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ সত্যিই বুঝতে পারছে না কি করবে তারা। আর কতদিন ঘড়ে বন্দী থাকবে?

ঘুরতে আসা মো. রফিক নামের এক দর্শনার্থী জানতে চাইলে তিনি বলেন, ‘ছোট বাচ্চাদের অনুরোধে এখানে এসেছি।’

রফিকের মত আরো অনেকেরই একই কথা বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। এদিকে করোনায় বাচ্চারাও ঘরবন্দি থাকতে গিয়ে হাপিয়ে উঠেছেন। সরকার করোনা শুরুর পর থেকে এসব বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করলেও শিশুরা এখন ঘোরাফেরা করছে বিনোদন কেন্দ্রে বা মার্কেটগুলোয়।

তাদের ঘোরাফেরা দেখে অনেককে আবার মার্কেট বা ব্রিজে মানুষের ভিড়ে করোনা প্রবেশ করতে পারেনি বলে টিপ্পনীও কাটতে দেখা গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা