সারাদেশ

‘ভুয়া খবরে’ শিমুলিয়া লঞ্চঘাটে যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিনিধি,মুন্সিগঞ্জ: হঠাৎ লঞ্চ সচলের খবরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা দিয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বুধবার (১২ মে) বেলা ১২টা থেকে শতশত যাত্রীরা ঘাটে এসে নোঙর করা লঞ্চে উঠে পড়েন। তবে ঘণ্টাখানেক পর দুপুর ১টার দিকে যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দিয়ে পন্টুন থেকে বেশিরভাগ লঞ্চ সরিয়ে নেয়া হয়।

লঞ্চ চলাচলে এখনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ‌‘লঞ্চ চলাচলে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। অপেক্ষা করুন, এমন সিদ্ধান্ত হলে জানতে পারবেন।’

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের কাছে লঞ্চ ছাড়ার নির্দেশনা না আসা পর্যন্ত কোনো লঞ্চ ছাড়বে না।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা