সারাদেশ

সিরাজগঞ্জে ২১টি ককটেলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে ২১টি ককটেলসহ ২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্ধনগাছা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহাগ (১৬) ও একই এলাকার ময়নুল হোসেনের ছেলে আলিফ (১৪)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বুধবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বর্ধনগাছা এলাকা থেকে সোহাগ ও আলিফ নামের দুই কিশোরকে ২১টি ককটেলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা