সারাদেশ

টাকা নিয়ে পালালেন স্ত্রী, বিষ খেয়ে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: স্বামীর গরু বিক্রির সাড়ে ৩ লাখ টাকা নিয়ে স্ত্রী উধাও হয়ে যাওয়ায় স্বামী জাহার আলী বিষপান করে আত্মহত্যা করেছে।

বুধবার (১২ মে) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সদর হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. আবুল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে গরু বিক্রির সাড়ে ৩ লাখ টাকা নিয়ে জাহার আলীর দ্বিতীয় স্ত্রী পালিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন জাহার আলী। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাহার আলীর প্রথম স্ত্রী সামেনা খাতুন জানান, আমার স্বামীর গরু বিক্রির টাকা। তার দ্বিতীয় স্ত্রী প্রতারণা করে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। টাকাগুলো গরুর ব্যাপারীদের। গরুর ব্যাপারীরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেন। পাওনা টাকা ফেরত দিতে না পারার সেই কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, গরু ব্যবসায়ী জাহার আলী বিষপানে আত্মহত্যা করেছেন বলে শুনেছি। তার পরিবার মামলা করলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা