সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, বিড়ম্বনায় যাত্রীরা 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি ফেরার যুদ্ধে ব্যস্ত সব শ্রেণির মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় মানুষকে বাড়ি ফেরাতে রাস্তায় নেমেছে হরেক রকম যানবাহন। তাতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার (১২ মে) ভোর থেকে তীব্র যানজট শুরু হয়েছে। মেঘনা সেতুর টোল প্লাজা থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা।

চাঁদপুরের বাসিন্দা চাকরিজীবী মারুফ আলম সকাল ৯টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে যানজটে আটকা পড়েন। তিনি বলেন, স্ত্রী ও ছয় মাসের মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে যাওযার জন্য ভোর পাঁচটায় রওনা হই। ঢাকার সায়েদাবাদ থেকে বাসে উঠি। সায়েদাবাদ থেকে মোগরাপাড়া চৌরাস্তা আসতে ৪ ঘণ্টা সময় লেগেছে।

ঢাকা থেকে ফেনীগামী প্রাইভেটকার চালক রহিম বলেন, ভোর সাড়ে ৪টায় ঢাকার সায়েদাবাদ থেকে ফেনীর দিকে রওনা দিয়েছি। রাস্তায় প্রচুর যানজট। গণপরিবহন ছাড়াই মহাসড়কে এমন পরিস্থিতি। গণপরিবহন চলাচল করলে কী যে হতো?

চট্টগ্রামগামী মাইক্রোবাস চালক জাহিদ বলেন, ঈদ সামনে রেখে পথে পথে যানজট সৃষ্টি হয়েছে। এতে সময় ও গ্যাসের অপচয় হচ্ছে।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মেঘনা সেতুর টোলপ্লাজায় টোল আদায়ে কিছুটা ধীরগতি ও ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। সার্বক্ষণিক মহাসড়কে পুলিশ রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা