সারাদেশ

কুমিল্লায় আগুনে ৭০টি দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০টি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, রামকৃষ্ণপুর বাজারের সংকরের অ্যালুমিনিয়ামের দোকান থেকে আগুনের সূত্রপাত।

হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার উসমান গনি বলেন, ‘আমরা ১২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমরাসহ মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার তিনটি টিম দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা এখনো ঘটনাস্থলে আছি। এখন উদ্ধার কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’

এদিকে অগ্নিকাণ্ডের পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। ইউএনও জানান, তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। জেলা ও উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা