সারাদেশ

সহায় জুলুম বস্তির উদ্যোগে ৫ টাকায় ঈদ বাজার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: করোনায় কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ে ৮শ পরিবারের মাঝে ৫ টাকায় ঈদের বাজার বিতরণ করা হয়েছে । বুধবার (১২ মে) সকালে শহরের জেলা স্কুল বড়মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিতরণকৃত ঈদ সামগ্রীতে ছিল দুধ-১ কৌটা,মুরগী-১টা, চিনি ৫শ গ্রাম,সোয়াবিন তেল ৫শ গ্রাম, পোলাও চাল ১ কেজি, সেমাই আধা কেজি এবং বিস্কুট এক প্যাকেট।

সহায় জুলুম বস্তি সংগঠনের সভাপতি সুজন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া,জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলুু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবলু,অবসরপ্রাপ্ত জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দীন এবং জুলুমবস্তি সংগঠনের নেতৃবৃন্দ ও প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা