সারাদেশ

হঠাৎ প্রাইভেটকারে আগুন

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ভাড়ায়চালিত প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে। সোমবার (১০ মে) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাইভেটকারের চালক আহাদ মিয়া ও স্থানীয়রা জানান, সিলেটের আম্বরখানা থেকে দুজন যাত্রী ও মালামাল নিয়ে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আসেন আহাদ মিয়া। তিনি পুরাতন বাসস্ট্যান্ডে আসার পর হঠাৎ গাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিক তিনিসহ যাত্রীরা গাড়ি থেকে নেমে পড়েন এবং মালামাল নামিয়ে ফেলেন। কিন্তু গাড়িতে আগুন বাড়তে থাকলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো গাড়ি পুড়ে যায়।

সুনামগঞ্জের ট্রাফিক পরিদর্শক মো. শামসুল আলম বলেন, ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন সব কিছু স্বাভাবিক আছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা