সারাদেশ

নিহত শ্রমিকের পরিবারের পাশে সেনা রিজিয়ন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের সার্কিট হাউসের নিচে দুর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

সোমবার (১০ মে ) খাগড়াছড়ি সেনা রিজিয়ন এর পক্ষ থেকে নিহত নির্মাণ শ্রমিকের পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে এবং মরহুমের সন্তানদের শিক্ষার ব্যয়ভারও বহন করার প্রতিশ্রুতি দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

মৃত্যুকালে মরহুম ব্যক্তি স্ত্রী, ১ ছেলে,২ মেয়ে রেখে গেছেন। বর্তমানে উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নিহতের স্ত্রী ও তার পরিবার। বিষয়টি নজরে আসার পর, জনমানুষের কল্যাণে ও যেকোনো দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান।

উল্লেখ্য: গত ০৮ মে ২০২১ তারিখে জেলা সার্কিট হাউসের সামনের রাস্তায় সড়ক সংস্কার ও নির্মাণ কাজের সময় পিচ ঢালাই করার সময় রোলারে দুর্ঘটনার শিকার হয়ে সবুজবাগ এলাকার বাসিন্দা ও নির্মাণ শ্রমিক মোঃ জাফর(৬০) নিহত হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা