সারাদেশ

করোনার টিকা পাচ্ছে রাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, রাবি : অবশেষে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। টিকা নিতে আগামী ২৪ মে এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের।

সোমবার (১০ মে) দুপুরে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নাম অন্তর্ভূক্তির লক্ষ্যে আগামী ২৪ মে ২০২১ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত লিঙ্ক (https://sites.ru.ac.bd/studentnid/login/php) ব্যবহার করে স্ব-স্ব জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID) জমা প্রদান করতে হবে।’

প্রসঙ্গত, মহামারি করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের টিকা নিয়ে এ বছরের ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে রাবি প্রশাসন।

সান নিউজ/এএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা