সারাদেশ

‘প্রধানমন্ত্রীর পদক্ষেপ দেশ-বিদেশে প্রশংসিত’

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলায় করোনায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারে মাঝে সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মে) সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় ভার্চুয়াল বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপ দেশ-বিদেশে সকল মহলে প্রশংসিত হয়েছে। দেশে করোনায় মৃত্যু ও সংক্রামণ কমে এসছে। এ সময় তিনি করোনা সংক্রমণ রোধে সকলকে সতর্ক থাকার আহব্বান জানান।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস প্রমুখ।

এরআগে গত দুইদিনে সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে ১০ হাজার পরিবারের মাঝে তোফায়েল আহমেদ এর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা