সারাদেশ

ভারতফেরত ১০১ জন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরায় গত দুই দিনে ভারত থেকে আসা ১০১ বাংলাদেশিকে নাগরিককে হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৯৯ জনকে মাগুরা শহরের তিনটি হোটেলে কোয়ারেন্টাইনে ও দুইজনকে সরকারি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। সর্বশেষ রোববার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ৫১ জন মাগুরার অধিবাসী বাংলাদেশে প্রবেশ করেন।

মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, রোববার সন্ধ্যায় ৫১ বাংলাদেশি ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে বেনাপোল আসেন। এদের সকলেই মাগুরার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। রাতেই বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি বাসে করে বিশেষ ব্যবস্থায় তাদের প্রশাসনের মাধ্যমে মাগুরা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে তাদের শহরের ভায়না এলাকার আবাসিক হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল ও ঢাকা রোড়ের ঈগল হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে একইভাবে ভারত থেকে আসা ৫০ জন মাগুরা অধিবাসীকে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদের মধ্যে ২০ জনকে শহরের ঢাকা রোড় এলাকায় সৈকত হোটেলে ও ২৮ জনকে পার্শ্ববর্তী ঈগল হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করে এখান থেকেই বাড়ি ফিরবেন তারা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বাকি দুইজনের শরীরিক অবস্থা রাখাপ হওয়ায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানান, ডা. শহীদুল্লাহ দেওয়ান।

সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্ব্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, প্রত্যেকে নিজ খরচে হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করবেন। নিতান্তই যারা পারবেন না জেলা প্রশাসন তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে। স্বাস্থ্য বিভাগ তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, ১৪ দিনের আগে তারা হোটেলের বাইরে বের হতে পারবেন না। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারা বসানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা