সারাদেশ

বজ্রপাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে বজ্রপাতে তারিম ইসলাম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঝিনুক (১২) নামের আরেক এক শিশু গুরুতর আহত হয়েছে।

রোববার (০৯ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের চামদুয়ারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তারিম ইসলাম ওই গ্রামের মোন্নাফ আলীর ছেলে।

১নং ডাবোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় জানান, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে তারিম ও ঝিনুক একটি ফাঁকা ঘরে খেলা করছিল। এসময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিমকে মৃত ঘোষণা করেন। ঝিনুক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা