সারাদেশ

ক্ষুদ্র শিল্প মালিকদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

নরসিংদী প্রতিনিধি: কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত মাঝারি ও ক্ষুদ্র শিল্প মালিকদের মাঝে সরকারি প্রণোদনার অংশ হিসেবে বিসিক নরসিংদীর উদ্যোগে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৯ মে) দুপুরে সাটিরপাড়াস্ত বিসিক কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।

বিসিক নরসিংদী জেলা সহকারি ব্যবস্থাপক মো: মাহমুদুল হাসান জানান, করেনায় ক্ষতিগ্রস্ত ৩৩ জন শিল্প মালিকদের মাঝে ১ কোটি ৪৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সরকারের এই প্রণোদনা ক্ষুদ্র ও শিল্প মালিকদের মাঝে ঋণ সরকারি নীতিমালা অনুযায়ী অব্যাহত থাকবে বলেও জানান।

এ সময় নরসিংদী স্কুল কলেজ শিক্ষক সমিতি (নকশিস) সভাপতি ও ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিসিকের এজিএম মাহমুদুল হাসান, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস, নাসিবের জেলা সভাপতি রুস্তম আলী ও বিসিক কর্মকর্তা মো: মনির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। সবশেষে জেলার ৩৩জন শিল্প মালিককে ১ কোটি ৪৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা