সারাদেশ

যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়িতে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বড়বিল মাদ্রাসাতুল মদিনার সুপার মো. নাজনুল হাসান শিকদারকে (৩২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বড়বিল সরকারি প্রাথমিক স্কুল সংলগ্ন খালের পাড়ে মাদরাসাতুল মদিনা নামকরণে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন দাওয়াতী ইসলাম নামের একটি ধর্মীয় গ্রুপ। এরপর এলাকার অসহায়, দরিদ্র পরিবারের ছেলেদের ধর্মীয় জ্ঞানার্জনে ভর্তি করান অভিভাবকরা।

গত ৩ মে মাদ্রাসার এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করে। নিপীড়নের শিকার শিক্ষার্থী মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। পরে মায়ের কাছে নিপীড়নের বিষয়টি খুলে বলে নির্যাতনের শিকার শিক্ষার্থী। পরে শিশুটিক হাসপাতালে আনা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা সুপারকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা