সারাদেশ

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে প্রাইভেট কার যোগে পাচারকালে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ এবং এর চালককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ মে) বেলা ১২টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উত্তর লম্বরী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার এবং চালককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই চালকের নাম ওসমান গনি (২৩)। তিনি টেকনাফ সদরের মধ্যম গোদারবিল গ্রামের মো. রফিকের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে একটি প্রাইভেট কারে যোগে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টায় পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার এবং গাড়িটি জব্দ করা হয়। সেই সঙ্গে প্রাইভেট কারের চালককে গ্রেফতার করা হয়।

ওসি জানান, জব্দকৃত গাড়িটি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বলে জানা গেছে। ওই গাড়ি থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ মাদকও উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের পলাতক আসামি করা হয়েছে। এছাড়া গ্রেফতার চালককে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা