সারাদেশ

ফেরির পন্টুন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে ফেরির পন্টুন থেকে পড়ে বাবুল চৌধুরী (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ মে) দুপুরে উপজেলার সুতাপাড়া ইউনিয়নের বালিখোলা ফেরিতে এ ঘটনা ঘটে। মৃত বাবুল জামালপুর জেলার শ্যামগঞ্জ উপজেলার মাদাপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

করিমগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, হাওরে বোরো জমিতে ধান কেটে বাড়ি ফিরছিলেন কৃষি শ্রমিক বাবুল চৌধুরী। ধনু নদীর ওপর বালিখোলা ফেরিতে ওঠার সময় পন্টুনের খুঁটির ওপর থেকে মেঝেতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে করিমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা