সারাদেশ

খুলনায় শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে সাড়ে তিনশ অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়।

শনিবার (৮ মে) দুপুরে খুলনার রূপসা হাই স্কুল প্রাঙ্গণে করোনায় কর্মহীন হয়ে পড়া সাড়ে তিনশ শ্রমজীবীদের মাঝে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় সিটি মেয়র বলেন, সরকার ত্রাণ কার্যক্রম স্বচ্ছতার সাথে পরিচালনা করছে এবং তা নিবিড়ভাবে মনিটরিং করছে। এই মহামারীতে সকলের এগিয়ে আসা প্রয়োজন। সরকার করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা ও প্রণোদনা প্রদান করছেন।

ত্রাণ বিতরণ সময় উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল হক মিন্টু, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মোজাফ্ফর রশিদী রেজা, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাডভোকেট একেএম শাহজাহান কচি।

এর আগে সকালে মেয়র নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক ভবনে করোনাভাইরাস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাট জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ছয়শ অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ পাঁচশ করে টাকা বিতরণ করেন এবং খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে একশত প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় প্যানেল মেয়র আলী আকবার টিপু, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, ড. সাইদুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে সিটি মেয়র ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাঙ্গণে করোনায় কর্মহীন হয়ে পড়া চারশত ২৮ জন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা