সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকায় ২০২৩ সালের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : ঋণের চাপে চিরকুট লিখে আত্মহত্যা

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর আয়োজনে ১৯ জন শিক্ষার্থীদের মাঝে ওই শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ময়মনসিংহ ২ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক আব্দুল ওয়াদুদ ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।

আরও পড়ুন : নোয়াখালীতে সড়কে চাঁদাবাজি, গ্রেফতার ৩৪

শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ঝিল্লুর রহমান আনম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন।

এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ময়মনসিংহ ০৪ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. সুমন হোসেন, ভালুকার শাখা ব্যবস্থাপক মো. সুলতান উদ্দিন, সিডস্টোর শাখা ব্যবস্থাপক জয়নুল হক, বগার বাজার শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, ভালুকা শাখার সহকারী ব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন : রেললাইনে পড়েছিল ব্যক্তির খন্ডিত লাশ

শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে ৫ম শ্রেণী ৩জন শিক্ষার্থীকে ২৪০০০ টাকা করে, ৮ম শ্রেণীর ২ জন ২০০০০ টাকা করে , এসএসসি পরিক্ষায় উত্তির্ণ ১১ জন শিক্ষার্থীকে ১৩২০০ টাকা করে, এইচএসসি পরিক্ষায় উত্তির্ণ ৩ জন শিক্ষার্থীকে ৭২০০ টাকা করে মোট ১৯ জন শিক্ষার্থীকে ২৪৮০০০ টাকা এবং স্বাস্থ্যসেবার জন্য ৫ জন মোট ৫২২৬০ টাকা বৃত্তি দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা