সংগৃহীত ছবি
সারাদেশ

শেরপুরে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: শেরপুরে মাসুদুর রহমান (৪৬) নামের এক সহকারী শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত

মঙ্গলবার (২৫ জুন) সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কাকিলাকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব ও নিহত মাসুদের চাচা জানান, আজ সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদের লাশ গোয়াল ঘরে ঝুলছে। তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয়। লাশের পাশে একটি চিরকুট পড়েছিল ছিল। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’

শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি গোয়াল ঘর থেকে উদ্ধার করি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা