সারাদেশ

বগুড়ায় রফিক খান নিউ মার্কেটে আগুন

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় রফিক খান নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (০৯ মে) ভোর রাতে মার্কেটের ববি টেইলার্স নামের এক ব্যবসায় প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ববি টেইলার্স থেকে ধোঁয়া বের হতে দেখে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ববি টেইলার্সের মালিক বাবলু মিয়া বলেন, ‘অনেক বড় ক্ষতি হয়ে গেল ঈদকে সামনে রেখে নতুন-পুরান সব পোশাক পুড়ে গেছে। এছাড়া নগদ এক লাখ ২০ হাজার টাকাও পুড়ে গেছে। এ নিয়ে মোট ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে’।

তবে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা