সারাদেশ

জামালপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি,জামালপুর : সংগঠন বিরোধী কর্মকাণ্ড,দলীয় শৃংখলা ভঙ্গ ও বিগত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আদাহমেদকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত বহিষ্কার আদেশ পত্র সূত্রে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য শামীম আহমেদকে দীর্ঘদিন ধরে সংগঠন বিরোধী কর্মকাণ্ড করে আসছিল।

সম্প্রতি পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর প্রকাশ্য বিরোধীতা করে সরকার দলীয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বচনী কর্মকাণ্ডে অংশ নিয়েছিল। নির্বাচন পরবর্তী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ মত বিনিময় সভায় সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে বহিস্কারের দাবি তুলে উপস্থিত নেতা-কর্মীরা। তাদের দাবির প্রেক্ষিতে বিএনপি নেতা শামীম আহমেদের পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরোধীতা,সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলের শৃংখলা ভঙ্গের অভিযোগে তথ্য প্রমান ও রেজুলেশনের কপিসহ বহিস্কারের দাবিতে কেন্দ্রীয় বিএনপি বরাবর লিখিত অভিযোগ পাঠায় জেলা বিএনপি। অভিযোগ পেয়ে শামীম আহমেদকে কারণ দর্শাতে চিঠি দেয় কেন্দ্রীয় বিএনপি। এই নেতার জবাব সন্তোষজনক না হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মেতাবেক বহিস্কারের আদেশ দিয়েছে। সেই সাথে তার জেলা বিএনপির সদস্য পদও বাতিল ঘোষণা করেছে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন জানান, সে দীর্ঘদিন ধরে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। বিগত পৌর নির্বাচনেও দলের মনোনীত প্রার্থীর বিরোধী করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে অভিযোগের প্রমাণ পেয়ে কেন্দ্রীয় বিএনপি দলের শৃংখলা ফিরিয়ে আনতে এ সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে।

বহিস্কৃত বিএনপি নেতা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বহিস্কার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, আমি এ বিষয়ে বুঝে শুনে পরবর্তিতে মুখ খুলবো বলে জানান তিনি।

শুক্রবার রাতে বহিস্কার প্রত্যাহারের দাবিতে শহরে শামীম আহমেদের কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে।

সান নিউ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা