সারাদেশ

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে পুলিশে সোপর্দ করেছেন বাবা। শুক্রবার (৭ মে) দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রাম থেকে সাদ্দাম হোসেন (২৫) নামের মাদকাসক্ত এ যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সাদ্দাম শহরের পূর্ব পাইকপাড়ার দুধ মিয়ার ছেলে।

পরিবার জানায়, বৃদ্ধ দুধ মিয়ার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বখাটে ছেলেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন ছেলে সাদ্দাম। প্রায়ই তিনি নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর চাপ প্রয়োগ করেন ও মারধর করেন।

গত মাসখানেক আগে এরই ধারাবাহিকতায় নেশার টাকার জন্য চাপ দিলে তার মা তা দিতে অস্বীকৃতি জানান। এসময় সাদ্দাম তাকে মারধর করেন। মাদকাসক্ত ছেলেকে নিয়ে কোনো উপায় না দেখে আদালতে মামলা করেন দুধ মিয়া।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, আদালতের পরোয়ানা জারির পর গ্রেফতার করা হয় ছেলেটিকে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা