সারাদেশ

`জুন-জুলাইয়ের মধ্যেই পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে'

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, টিকার যাতে সংকট না হয় এজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ের মধ্যেই বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।

শুক্রবার (৭ মে) বেলা ১১টায় ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়া শেখ রাসেল স্টেডিয়ামে প্রায় ১১ হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন করেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, লাখ লাখ লোক যেখানে মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত, তারাও এখনো সবাইকে ভ্যাকসিন দিতে পারে নাই। সেখানে আমাদের মতো দেশে সীমিত সম্পদ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রসংশিত হয়েছে। তারপরেও আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা তাদের দায়িক্ত কতটা ভালোভাবে পালন করেছে তা দেখার প্রয়োজন।

হেফাজত প্রসঙ্গে হানিফ বলেন, একটি ঘটনা ঘটার পরেই সেটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত শুরু হয় এবং আরো বেশি তথ্য উপাত্ত পাওয়া যায়। হেফাজতের ক্ষেত্রেও তেমনটি হয়েছে। মামুনুল কান্ডের পরে আইনশৃংখা বাহিনীর তদন্তেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশ বিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেংকারীর অভিযোগ পাওয়া যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা