সারাদেশ

আগুনে পুড়ে মারা গেল ৮ মাসের শিশু  

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে আগুনে পুড়ে মারা গেল আট মাস বয়সের একটি শিশু। সে সদর উপজেলার ভাদালে গ্রামের মো. ইব্রাহীমের মেয়ে তানিশা।

শুক্রবার (৭ মে) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

ঝিনাইদহ জেলা দমকল বাহিনীর সহকারী পরিচালক শামীমুল ইসলাম জানান, ওই গ্রামের একটি বাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পুড়তে থাকে আসবাবপত্রসহ ঘরের টিনের চালা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। পথে একটি ব্রিজ মেরামতের কাজ চলার কারণে পানিবাহী গাড়ি সময়মতো পৌঁছতে পারে না। পরবর্তীতে পাম্পবাহী অপর একটি গাড়ি সেখানে পৌঁছায়। গ্রামের পুকুর থেকে পানি নিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনীর সদস্যরা। ততক্ষণে সব কিছু পুড়ে গেছে।

তিনি আরও জানান, আগুন নেভানোর পর দেখা যায় আট মাসের একটি শিশু দগ্ধ হয়ে ঘরের ভিতরেই মারা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ ফায়ার স্টেশনের ডেপুটি স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। ঘটনার সময় নিহত শিশুর মা পাপিয়া খাতুন ঘুমন্ত শিশুকে রেখে বাইরে কাজ করছিলেন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে একটি টিনের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে অনেক টাকার মালামাল ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন এই কর্মকর্তা।

বাড়িতে বিদ্যুৎ লাইন নেওয়ার সময় সঠিকভাবে ওয়্যারিং না করার কারণে মার্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা