সারাদেশ

যমুনায় ডুবে শিশুর মৃত্যু 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীতে ডুবে ইব্রাহীম শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মে) দুপুরে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার বাবু শেখের ছেলে।

একডালা মহল্লার বাসিন্দা ও সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক সজীব খাঁন বলেন, দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে যায় ইব্রাহীম। এক পর্যায়ে সে নদীতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা