সারাদেশ

বাউফলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আবদুল্লাহ (৪) নামে এক শিশু ও হাসিনা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মে) সকালে ও দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার দ্বিপাশা গ্রামের নয়া মাতুব্বরের মেয়ে হাসিনা বেগম (৩০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

এর আগে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের খলিল মুন্সির ছেলে শিশু আবদুল্লাহ ডায়রিয়ায় আক্রান্ত হলে বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রশান্ত কুমার সাহা জানান, শিশু আবদুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। আর হাসিনা বেগমকে সঙ্কটাপন্ন অবস্থায় নিয়ে আসা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা