সারাদেশ

মহালছড়িতে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

আল-মামুন, খাগড়াছড়ি : করোনা মহামারীতে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন। খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করে মহালছড়ি সেনা জোন।

বুধবার (৫ মে) সকালে চব্বিশ মাইল মহালছড়ি ডিগ্রী কলেজ এলাকায় শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তায় মধ্যে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবানসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয় এতে। করোনা মোকাবেলায় দেশব্যাপী সাধারণ মানুষের পাশে থেকে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় এতে।

সেনাবাহিনী সূত্র জানায়, করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা